শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
সিরাজগঞ্জের যমুনায় নিখোঁজ ছাত্রর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনায় নিখোঁজ ছাত্রর মরদেহ উদ্ধার

জাহিদ হাসান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের ক্রসবাঁধ-৩ এলাকায় বন্ধুদের সঙ্গে যমুনায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল দ্বিতীয় দিনের অভিযানে যমুনা থেকে তার মরদেহ উদ্ধার করে।
জিহাদ (১৫) সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মো. জুয়েলের ছেলে এবং সবুজ কানন স্কুলের নবম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান দৈনিক স্বদেশ বিচিত্রাকে বলেন, তার নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। পরে তাকে না পাওয়া গেলে খবর দিয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। এরপর গতকাল (শুক্রবার) বিকেল থেকে ৫ সদস্যের ওই ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ওই উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত করা হয়।
তিনি বলেন, এরপর আজ সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার স্কুল ছুটি থাকায় দুপুরে জিহাদ তার বন্ধুদের নিয়ে যমুনার ক্রসবাঁধ-৩ সংলগ্ন এলাকায় গোসলে নামে। গোসলের একপর্যায়ে যমুনায় ডুবে যায় জিহাদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com