মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
গুগলের অনুমতি ছাড়া চলবে না প্লে স্টোর

গুগলের অনুমতি ছাড়া চলবে না প্লে স্টোর

প্রযুক্তি ডেস্ক: এতদিন পর্যন্ত ছাড়পত্র ছাড়াই অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটে গুগলের সেবা ব্যবহার করা গেলেও, নিরাপত্তার স্বার্থে তার ওপর নিষেধাজ্ঞা আনছে গুগল।
যে সকল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমস ডিভাইসের তথ্য গুগলের ডেটাবেইসে নেই, সেসকল ডিভাইসে গুগল প্লে স্টোর ও অন্যান্য অ্যাপ ইন্সটল করলেও কাজ করবে না, সার্ভার থেকে বন্ধ করে দেয়া হবে।
বিষয়টি একদম নতুন নয়। নিয়ম অনুযায়ী, প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে আসার আগে কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়েই অ্যাপগুলো ইন্সটল করতে হয়। এতদিন পর্যন্ত ছাড়পত্রের বিষয়টি নিয়ে গুগল তেমন কড়াকড়ি করেনি। তবে ডিভাইস আনসার্টিফাইড তা প্লে স্টোরের সেটিংস থেকে দেখা যেত।
সর্ব প্রথম বিষয়টি এক্সডিএ ফোরামের এক ব্যবহারকারীর নজরে আসে। তিনি তার পিক্সেল ফোনে গুগলের ছাড়পত্রহীন অ্যান্ড্রয়েড সংস্করণ নিজে তৈরি করে ইন্সটল করলে তাতে গুগল প্লে চলা বন্ধ করে দেয়। ফোনের স্ক্রিনে অসমর্থিত ডিভাইস ম্যাসেজ ভেসে উঠে।
তার মানে এই নয় যে, কাস্টম রম ব্যবহার বন্ধ হয়ে যাবে। কাস্টম রম নিবন্ধনেরও সুযোগ রেখেছে গুগল। এর মাধ্যমে অনিরাপদ ডিভাইসে গুগল অ্যাপ চালানো বন্ধ হবে, আর নিরাপত্তা বাড়বে বলে জানিয়েছে গুগল।
 সূত্র: টেকশহর

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com