বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ : স্বামী পলাতক জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: তথ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তেলের জন্য হাহাকার: নরসিংদীতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক
দেবীগঞ্জের টেপ্রীগঞ্জে ছোটদের “বিজ্ঞান মেলা” ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দেবীগঞ্জের টেপ্রীগঞ্জে ছোটদের “বিজ্ঞান মেলা” ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দেবিগঞ্জ সংবাদদাতাঃ 

বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ দিতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ছোটদের বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ই নভেম্বর) নেটজ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং আনান্দলোক ট্রাস্টের বাস্তবায়নে দিনব্যাপী মেলার আয়োজন করে ভাষা শহিদ আবুল বরকত আনান্দলোক বিদ্যালয়। শিশুদের ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক গড়ে তোলার লক্ষ্যে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের আনান্দলোক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার ভাষা শহিদ আবুল বরকত আনান্দলোক বিদ্যালয়ের সভাপতি বিপ্লব হোসেনের সভাপতিত্বে উদ্বোধন করেন-চতুরাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন- জমিদাতা তাসের আলী তালুকদার, টেপ্রীগঞ্জ আদর্শ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মোঃ আব্দুল খালেক,শরিফুজ্জামান সাবু,ধর্ম নারায়ন, আনান্দলোক ট্রাস্টের এডুকেশন সুপারভাইজার মোঃ সালাহউদ্দিন প্রমুখ সহ এস এম সি সদস্য ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

মেলায় ৩৯ টি স্টল বসানো হয়, পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com