বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

কুষ্টিয়া প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা শহরের মজমপুর গেট থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

ওসি শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকেলে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা দু–একটা কিল ঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com