বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
আশুলিয়ায় ৩৫ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

আশুলিয়ায় ৩৫ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

নাজমুল হক ইমুর প্রতিবেদন:

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে, সোমবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং ঢাকার আশুলিয়ার গেরুয়া সন্দীপ এলাকার মো. নবী হোসেনের ছেলে হাবিবুর রহমান হবি (৩৪)।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সাদ্দাম ও হাবিব নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় সাদ্দামের কাছে থাকা একটি চটের বস্তা থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং হাবিবুর রহমান হবির কাছে প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com