বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
মির্জাগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

মির্জাগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক লীগ নেতা আবু জাফরের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হাসনে- হেনা নামে এক মহিলার সাথে প্রতারনা করে বলে জানাযায় । আবু জাফর মির্জাগঞ্জ উপজেলা কৃষকলীগের সদস্য সচিব।

প্রায় ৪ মাস পূর্বে নলকূপ দেওয়ার আশ্বাস দিয়ে ওই মহিলার নিকট থেকে ৪০ হাজার টাকা নেন কৃষক লীগ নেতা। কিন্তু অদ্যবধি নলকূপ পায়নি প্রতারনার স্বীকার হাসনে-হেনা।এমনকি টাকাও ফেরত দিচ্ছে না ওই নেতা।
এবিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী হাসনে- হেনা বলেন, নলকূপ তো দিলোই না। আমার ৪০ হাজার টাকা ও দিচ্ছে না।টাকা চাইলে বিভিন্ন টালবাহানা করে এবং অজুহাত দেখায়।
অভিযুক্ত কৃষকলীগ নেতা আবু জাফরের কাছে জানাতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা ও বানোয়াট ঘটনা। আমি নলকূপ দেওয়ার কথা বলে কারও থেকে কোন টাকা নেয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com