ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

আমরা গণতন্ত্রে বিশ্বাসি বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া

এসএম নাইমুল ইসলাম জিহাদ: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া বলেন, আমরা বাংলাদেশ গণতন্ত্র বিশ্বাসী। কসবা-আখাউড়ায় ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম। গণতান্ত্রিক উপায়ে বহুবার কাউন্সিল করার চেষ্টা করেছি। আওয়ামী দুঃশাসনের কারণে বিগত ১৫ বছর কসবা উপজেলা বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে তিনলাখপীর বাজার মাঠে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) কসবা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। সাংবাদিক সম্মেলনে আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের আমলে আইনমন্ত্রী আনিসুল হক ও তার সহযোগীদের নির্যাতনে নেতাকর্মীরা নিষ্পেষিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সম্মেলন আয়োজন সম্ভব হয়েছে। দীর্ঘদিন পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি সম্মেলন সফল করতে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন তুহিন সরকার, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট ফখরু উদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিন আজম সহ অন্য নেতারা।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আমরা গণতন্ত্রে বিশ্বাসি বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৪

featured Image
এসএম নাইমুল ইসলাম জিহাদ: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া বলেন, আমরা বাংলাদেশ গণতন্ত্র বিশ্বাসী। কসবা-আখাউড়ায় ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম। গণতান্ত্রিক উপায়ে বহুবার কাউন্সিল করার চেষ্টা করেছি। আওয়ামী দুঃশাসনের কারণে বিগত ১৫ বছর কসবা উপজেলা বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে তিনলাখপীর বাজার মাঠে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) কসবা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। সাংবাদিক সম্মেলনে আলহাজ্ব কবির আহমেদ ভুঁইয়া বলেন, আওয়ামী লীগের আমলে আইনমন্ত্রী আনিসুল হক ও তার সহযোগীদের নির্যাতনে নেতাকর্মীরা নিষ্পেষিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সম্মেলন আয়োজন সম্ভব হয়েছে। দীর্ঘদিন পর সম্মেলন আয়োজন করায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি সম্মেলন সফল করতে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন তুহিন সরকার, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট ফখরু উদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিন আজম সহ অন্য নেতারা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত