বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন
রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং

রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রুপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের নানা অপকর্মের সহযোগী মনির ওরফে ফেন্সি মনির, হারিজুর ও তার কিশোর গ্যাং এর মাদক ব্যবসার ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুবসমাজ।

খোঁজ নিয়ে জানা গেছে গত এক যুগ ধরে অবৈধ কর্মকান্ড সহ বয় তাসের রাজত্ব কায়েম করে আসছে এই কিশোর বাহিনী। এই ফেন্সি মনের ও হারিজুলের নেতৃত্বে ষাট থেকে ৭০ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে। এই বাহিনী রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন এলাকার প্রায় ৩০ টি মাদকের স্পট নিয়ন্ত্রণ করছেন। এই মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, ইয়াবা, হিরোইন, আইস ও গাজা সহ বিভিন্ন ধরনের ভয়ংকর মরণঘাতী মাদক। এইসব ভয়ংকর মাদকের কোরাল গ্রাসে দাউদপুর ইউনিয়ন নিমজ্জিত।

মনির ওরফে ফেন্সি মনির, হারিজুর ও তার কিশোর গ্যাং খুবই উশৃঙ্খল ও বেপরোয়া। মাদক সেবন, মাদক ব্যবসায়, নারীঘটিত অপরাধ, চাঁদাবাজী, অস্ত্রের মুখে জিম্মি করে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করা, অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যা সহ এই কিশোর গ্যাং বাহিনীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুর, কালিগঞ্জ এবং মাধবদী থানায় বিভিন্ন অপরাধে ডজন খানেকেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বর্তমানে পলাতক থাকা সত্ত্বেও থেমে নেই ফেন্সি মনির ও আরিজুল বাহিনীর অপকর্ম। বহু অপকর্মে জড়িত এ বাহিনীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে দাউদপুর ইউনিয়নবাসী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com