বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রাজধানীর কদমতলীতে আল মদিনা নার্সিং হোমে ভুল-চিকিৎসায় নবজাতকের মৃত্যু; সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর কদমতলীতে আল মদিনা নার্সিং হোমে ভুল-চিকিৎসায় নবজাতকের মৃত্যু; সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলীতে আল মদিনা নার্সিং হোমে ভুল-চিকিৎসায় নবজাতকের মৃত্যুর হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদান করছে প্রভাবশালী মহল।

গতকাল ২৭ জানুয়ারী সোমবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনে এক নবজাতক শিশুর মৃত্যু ঘটে বলে রোগির স্বজনদের দাবি। তারা আরও বলেন, এই অপারেশন ডাঃ অজিত কুমার রায় করার কথা থাকলেও ডাঃ উপস্থিত না-থাকায় নার্স শোভা এ অপারেশন করেন বলে ভুক্তভুগীর দাবি।
এ বিষয়টি জনসাধারনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আল মদিনা নার্সিং হোমের কর্তৃপক্ষ ও প্রভাবশালীদের হুমকিতে ভুক্তভোগীরা আইনগত সহায়তা নিতে ভয় পাচ্ছে।
এ বিষয়ে কদমতলী থানা অফিসার ইনচার্জ মোঃআইয়ুর বলেন, আমি মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমার টীম সরেজমিনে তদন্ত করে আমাকে জানায়, আল মদিনা নার্সিং হোমে মৃত নবজাতক প্রসবের ঘটনা ঘটেছে, তবে ভুক্তভোগী আইনগতভাবে কোন প্রকার অভিযোগ করতে রাজি হয়নি।

অন্যদিকে এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের নার্সিং হোমে কোন মৃত্যুর ঘটনাই ঘটেনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com