বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
নরসিংদীর মনোহরদীতে মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লাশ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লাশ উদ্ধার

মোঃ মোবারক হোসেন নাদিম:

নরসিংদীর মনোহরদীতে মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার(১৬ফেব্রুয়ারী)উপজেলা খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া(৩৬)চালাকচর বাজারের রাসেল টেলিকমের মালিক ও উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীরআহম্মদপুর গ্রামের মো.মাইনউদ্দীন এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মোল্লা বাড়ীর মফিজ মুহুরির বাড়ীর পাশ্বে একশিশু বিবস্ত্র অবস্থায় একটি লা*শ দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়।

পরে স্থানীয়রা এসে রাসেলের লাশ দেখতে পেয়ে মনোহরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পরকীয়া প্রেমের সুত্র ধরে গতকাল রাতেই এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com