বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

 

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে খায়রুল ইসলাম (৬০) নামে এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১ মার্চ সকালে পুলিশ উপজেলার নেকমরদ ইউনিয়নের কালিবাড়ি এলাকার সামসুদ্দিনের হাস্কিং মিলের অদূরে একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় খায়রুল ইসলামের লাশ উদ্ধার করে।
মৃত খায়রুল ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সামসুউদ্দিন হাস্কিং মিলে নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন। স্থানীয়রা জানান, গতকাল রাতে খায়রুল বাড়ি থেকে মিলের উদ্দেশ্য বের হন। শনিবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির করে না পেয়ে জানতে পারে একটি ভুট্টা ক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে নিশ্চিত হন। সুরতহাল শেষে পুলিশ জানায় লাশের হাত পা বাধা ছিল, এবং শরীরের বিভিন্ন অংশে মারপিটের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
রাণীশংকৈল থানার ওসি মুহা: আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সুরতহাল শেষে
লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com