বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
বিয়ের দাবিতে পালাতক প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বিয়ের দাবিতে পালাতক প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন মোছা. শারমিন নাহার নামের এক তরুণী। বিয়ের প্রলোভন দেখিয়ে সাত মাস ধরে শারীরিক সম্পর্কের পর প্রতারণা করায় তিনি অনশনে বসেছেন বলে শারমিনের অভিযোগ।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রামে।
শারমিন নাহার স্থানীয় একটি কলেজর ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় প্রেমিক মামুন রানার বাবা সিরাজুল ইসলাম সহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
শারমিন নাহার বলেন, মামুন বিয়ের আশ্বাস দিয়ে গত সাত মাস ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। গত পরশু মামুনের কর্মস্থল বগুড়ার আদমদিঘীতে আমাকে ডেকে নেয়। সেখানে এক বাসায় সময় কাটিয়ে কয়েল আনার কথা বলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ছোট ভাইয়ের সহযোগিতায় বাড়িতে চলে আসি। আজ সকাল থেকে আমি তার বাড়িতে অনশন করছি।’
প্রেমিক মামুনের প্রতিবেশী মাহবুবুর রহমান বলেন, সকাল থেকে দেখছি মেয়েটি অনশনে রয়েছে। ছেলের পরিবারের লোকজন পলাতক। ঘটনা জানাজানির পর মেয়ের বাবা-মা তাকে বাড়িতে উঠতে না দিলে উপায় না পেয়ে মামুন রানার বাড়িতে অনশনে বসেছে। প্রেমিক প্রেমিকা উভয় একই গ্রামের বাসিন্দা।
মামুন রানার মামাত ভাই আব্দুস সালাম বলেন, সকাল থেকে শারমিন বিয়ের দাবিতে আমাদের বাড়িতে এসেছে। তার কাছে কিছু প্রমাণও দেখলাম। আমি মামার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com