শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
কুড়িগ্রাম উলিপুরে দুই ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

কুড়িগ্রাম উলিপুরে দুই ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরের তবকপুরে এম আর বি ব্রিকস এবং এম এস বি ব্রিকস নামক ইটভাটা দুইটির স্থাপনা ভেঙ্গে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (১৫ মার্চ) উলিপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নয়ন কুমার সাহা ।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ,আনসার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com