বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃমিঠু হাওলাদার, উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী:

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মো. হালিম হাওলাদার (৬০)। তিনি পূর্ব সুবিদখালী গ্রামের ১নং ওয়ার্ডের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী সুবিদখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পূর্ব সুবিদখালী গ্রামের কৃষক হালিম হাওলাদার বাড়ির পাশে শ্রীমন্ত নদীর চরে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহমেদ দৈনিক আলোর জগত কে বলেন, নদীর চরে গরু আনতে গিয়ে পূর্ব সুবিদখালী গ্রামের হালিম হাওলাদার নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com