মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা

এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:

রেমিট্যান্স বা প্রবাসী আয়ের উচ্চধারা অব্যাহত রয়েছে। সদ্য বিদায়ী এপ্রিল মাসে এসেছে প্রায় ২ দশমিক ৭৫ বিলিয়ন বা ২৭৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয়।

যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। রোববার (৪ মে) এপ্রিল মাসের প্রবাসী আয়ের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। যা আগের বছরের এপ্রিলের চেয়ে অনেক বেশি। গত ঈদের আগে একক মাস হিসাবে মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৮০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে  ৪১ কোটি ১১ লাখ ১০ হাজার ডলার ইসলামী ব্যাংকের মাধ্যমে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com