মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড

কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড

কুড়িগ্রাম থেকে মোঃ মশিউর রহমান বিপুল:

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ গরু জবাই করে তা বাজারে বিক্রির চেষ্টা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন। সোমবার (২০/০৫/২০২৫) উপজেলার কিশামত তবকপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্র জানায়, গুরুতর অসুস্থ একটি গরু জবাই করে তা বাজারজাত করার পরিকল্পনা করছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও প্রশাসন অভিযুক্তদের আটক করে।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১১ অনুযায়ী নিবন্ধন ছাড়া পশু চিকিৎসা করায় দুই পল্লী চিকিৎসককে শাস্তি দেওয়া হয়।
পল্লী চিকিৎসক আজিমনুর রহমান (৪২), পশ্চিম নাওডাঙ্গা ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, জসিম উদ্দিন (২৮), পশ্চিম শিববাড়ি ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ লঙ্ঘনের দায়ে আরও তিনজনকে দণ্ড দেওয়া হয়: শাহ আলম ওরফে নাদু (৩৮), একতাপাড়া ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
সৌরভ কুমার পাল (৩২), কিশামত তবকপুর — ৫ হাজার টাকা জরিমানা; শান্তিভঙ্গ না করার শর্তে মুচলেকায় মুক্ত। নুর ইসলাম (৩৪) — কসাই ও মাংসবাহী মোটরসাইকেলচালক; সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। দোষীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com