বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
রূপসায় এক সন্তানের জননী ও যুবকের লাশ উদ্ধার

রূপসায় এক সন্তানের জননী ও যুবকের লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি  মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতি উত্তর পাড়ায় গলায় গামছা পেঁচিয়ে সুমাইয়া খাতুন জান্নাত (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া দুবাই প্রবাসী শাওন শেখের স্ত্রী। অপরদিকে রবিউল নামে এক ভ্যানচালক এর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের আত্মীয়-স্বজন ও পুলিশ জানায়,ঈদের দিন
৭ জুলাই ২০২৫ শনিবার দিবাগত রাতের কোন এক সময় সুমাইয়াকে গলায় গামছা পিছিয়ে হত্যা করা হয়েছে । এছাড়া গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জন্য রয়েছে।

নিহতের তিন বছরের একটি ছেলে সন্তান নিয়ে শ্বশুর বাড়ি আইচগাতী উত্তরপাড়া এলাকায় বসবাস করত। গৃহবধূর দেবরের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায় এ ঘটনা ঘটতে পারে বলে স্বজনরা দাবি করছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে উপজেলার ২নং শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে আইচগাতি এলাকার ভ্যানচালক রবিউল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল একজন ভ্যানচালক ছিলেন।

৮ জুলাই ২০২৫ রবিবার দুপুর সাড়ে ১২ টায় কলা বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে পচন দেখা দেওয়া লাশ শনাক্ত করতে সময় লেগেছে। যুবকের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট। এদিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । কেবা কারা তাকে হত্যা করে ফেলে রেখেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com