বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো

ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের খালপাড় গ্রামে মাদক বিরোধিতার প্রতিবাদে মোখলেস নামে এক ব্যক্তিকে কুপিয়ে তার দুই হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এই নৃশংস হামলার পেছনে অভিযুক্ত মাদক চক্রের প্রধান ও ছাত্রদল নেতা হুমায়ুন হত্যা মামলার আসামি জহিরের নাম উঠে এসেছে।

জানা যায়, হত্যাচেষ্টা ও মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেয়ায় মোখলেসকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটে জহিরের জামিনে মুক্তি পাওয়ার মাত্র ১০ দিনের মাথায়। স্থানীয়দের অভিযোগ, জহির জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এতে হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।

এদিকে, হামলার ঘটনায় মামলা দায়েরের পর ভুক্তভোগীর পরিবার তদারকির স্বার্থে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে যাওয়ার পথে জহির ও তার লোকজন তাদের পাঁচদোনা মোড়ে বাধা দেয়। পরিবারটির অভিযোগ, জহির প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।

এ অবস্থায় স্থানীয়রা এবং ভুক্তভোগী পরিবার নরসিংদী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একইসঙ্গে হামলার শিকার অসহায় ও দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com