বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
চাঁদাবাজি বিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

চাঁদাবাজি বিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে সারসী অভিযানে  তিন চাদবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো: সোনাই ওরফে চান্দা সোনাই বিএনপির দক্ষিন কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক। এবং  আলমগীর ও আমির হোসেন ঢাকা জেলা যুবদলের রাজনীতির সাথে জড়িত এবং ঢাকা জেলা যুবদলের প্রভাবশালী এক নেতার নির্দেশে দীর্ঘ দিন ধরে কদমতলী এলাকায় চাঁদাবাজি করতো বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তারের সময় তিন চাদাবাজের কাছ থেকে চাদার টাকা বাবদ দুই হাজার তিনশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ সুত্রে জানা যায়,   কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় চাদাবাজির বিরুদ্ধে  বিশেষ অভিযান  পরিচালনা করাকালীন সময়  সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সদস্যরা জানতে পারে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর সাকিনের কদমতলী গোলচত্ত্বরস্থ বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যাক্তি রাজনৈতিক দলের পরিচয় দিয়া রাস্তার দুইপাশে ফুটপাতে অবস্থিত অনুমান ৫০/৬০ টি  ভাসমান (অস্থায়ী) বিভিন্ন দোকান হইতে প্রতিদিন ১০০/১৫০ টাকা হারে চাঁদা উত্তোলন করে আসছে ।

এ খবর পেয়ে কদমতলী গোলচত্ত্বরস্থ বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদা আদায়কারী আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও আরো ৪/৫ জন পালিয়ে যায়।

আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামীরা স্বীকার করে যে, তাহারা বেশ কিছুদিন যাবৎ ঘটনাস্থল কদমতলী গোলচত্ত্বর এলাকায় রাস্তার দুইপাশে ফুটপাতের বিভিন্ন ভাসমান অস্থায়ী দোকানদারদের নিকট থেকে প্রতিদিন ১০০/১৫০ টাকা চাঁদা উত্তোলন করে সেই টাকা তাদের সহযোগীদের সাথেও ভাগ বাটোয়ারা করে।
আসামীদের ভয়ে ঘটনাস্থল এলাকার ভাসমান দোকানদার সহ জনসাধারন কোন প্রতিবাদ করিতে সাহস পায়না।
আসামীরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থল এলাকায় চাঁদাবাজি করিয়া আসিছিলো বলে জানা যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com