শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
নেত্রকোনায় গৃহবধুকে হত্যার দায়ে হত্যাকারীর মৃত্যুদন্ড রায়

নেত্রকোনায় গৃহবধুকে হত্যার দায়ে হত্যাকারীর মৃত্যুদন্ড রায়

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পুর্বধলায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লিপি আক্তার নামে এক গৃহবধুর শ্বাসনালী কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়াকে(২৮) মৃত্যুদন্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত।

বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।

মৃত্যুদন্ডপ্রাপ্ত রাসেল মিয়া(২৮) পূর্বধলা পশ্চিমপাড়ার মো: আলাল উদ্দিনের ছেলে।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন আবুল হাসেম ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো: আনিসুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, স্বামী বিজিবিতে চাকরির কারণে থাকার সুবাদে জেলার পুর্বধলা উপজেলায় বড় বোন ফেরদৌসী আক্তারের বাড়িতেই বসবাস করতেন গৃহবধূ লিপি আক্তার‌‌।

যে কারণে বড় বোনের দেবর রাসেল মিয়া বাড়িতে ও রাস্তা-ঘাটে সুযোগ পেলেই প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। এক পর্যায়ে বিষয়টি লিপি তার স্বামীসহ বোন জামাই নজরুল ইসলাম ও রাসেলের বাবা মাকে জানায়।

এরই জেরে গত ২০২০ সালের ৩ অক্টোবর রাতে লিপি আক্তার রাতের খাবার খেয়ে ছেলে এস.এম আলিফকে নিয়ে পশ্চিম ভিটির বসতঘরের দক্ষিণ পাশের রুমে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় রাসেল মিয়া ঘরে ঢুকে ধারালো এন্টিকাটার দিয়ে লিপি আক্তারের গলার শ্বাসনালী কেটে হত্যা করে।

এই ঘটনায় লিপির বড় বোন ফেরদৌসী আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন‌। এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com