বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
কুড়িগ্রামে জমিসংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩, আহত ২০

কুড়িগ্রামে জমিসংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩, আহত ২০

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে জ‌মি নিয়ে বিরোধের জের ধরে উভ‌য় পক্ষের সংঘর্ষে তিন জনের মর্মান্তিক মৃত‌্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন ( ৪০), গোলাম মিয়ার ছেলে বলু মিয়া ( ৫৫) ও ফুলবাবু ( ৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নিয়ে একা‌ধিক মামলাও রয়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন বিরোধপুর্ণ ওই জ‌মিতে সেচ দি‌তে গে‌লে অপর পক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রি বলে প্রাথ‌মিকভাবে জানা গেছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com