বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা

স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট বন্ধে রাজউকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডা, সাতারকুল, গজারিয়া মৌজার কিছু জমিতে স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাট কার্যক্রমসহ সব প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ (জোন-৪) অর্পণ দে স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাড্ডা, সাতারকুল, গজারিয়া মৌজাস্থিত কিছু দাগে অবস্থিত জমি বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) এ ‘জলাশয়’ ও ‘সাধারণ বন্যা প্রবাহ’ এলাকা হিসেবে চিহ্নিত। ওই জমিতে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড (সানভ্যালি আবাসন) অবৈধভাবে বালু ভরাট এবং প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে হাউজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উক্ত কর্মকাণ্ড বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫); রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০; পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর পরিপন্থি। এমতাবস্থায় অনতিবিলম্বে উক্ত বালু ভরাট কার্যক্রমসহ সব প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com