শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
কুড়িগ্রামে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমান আদালত

কুড়িগ্রামে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমান আদালত

কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স নবায়ন না করে দীর্ঘদিন যাবত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অভিযোগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সীলগালা করে দেয়া ডায়াগনস্টিক সেন্টার দু’টি হলো আপডেট ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ডায়াগনস্টিক সেন্টার দু’টি সীলগালা করে দেয়া হয়।
এসময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ডায়াগনস্টিক সেন্টার দু’টি দীর্ঘদিন যাবত লাইসেন্স নবায়ন না করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদেরকে বারবার লাইসেন্স নবায়ন করতে বলা হলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে লাইসেন্স নবায়ন করা থেকে বিরত ছিল।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন,ডায়াগনস্টিক সেন্টার দু’টিকে সতর্ক করতে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সাথে ডায়াগনেস্টিক সেন্টার দু’টি সীলগালা করে বন্ধ করে দেয় হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com