বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল — জেলাজুড়ে ক্ষোভ

শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল — জেলাজুড়ে ক্ষোভ

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের জেলার শ্রীবরদী উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে এ মর্মান্তিক ঘটনা। রাতেই এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত স্বামী খলিলুর রহমান (৮০), মৃত জহুর আলীর ছেলে। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগম (৭০) দীর্ঘ ছয় বছর ধরে শয্যাশায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে,অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান তাকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে আসেন। কোদাল দিয়ে ছোট একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে শুরু করেন। এ সময় স্ত্রীকে হাত দিয়েও আঘাত করেন। তাদের নাতি মো. খোকন (১৯) ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। যদিও কিছু প্রতিবেশী জানিয়েছেন, খলিলুর রহমান সাধারণত ঝগড়াঝাঁটি করতেন না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন তিনি উত্তেজিত হয়ে এমন ভয়ঙ্কর কাজ করে ফেলেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ভিডিওটি আমি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com