বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
চুনারুঘসটে ভাগিনার হাতে মামা খুন

চুনারুঘসটে ভাগিনার হাতে মামা খুন

Oplus_131072

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চুনারুঘাটে ভাগিনার হাতে মামা ছেরাগ  আলী (৫৫) খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। এ ঘটনায় ভাগনা বিকাশ সহ আরো পাঁচজন আহত হয়েছে। ঘটনার পর-পরই পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হল ইয়াসিন ও আকরাম।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ৬ টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশ’কে নিয়ে বাধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে হাতে রামদা ও লাঠি দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলী মারা যান।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান- নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকের শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ার পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাধা প্রদান করলে সংঘর্ষ হয়। এতে ছোরাগ আলী মারা যান।
চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন- ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com