বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪১ বছর: সাফল্য উদযাপন সভায় উজ্জ্বল ভবিষ্যতের সংকল্প

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪১ বছর: সাফল্য উদযাপন সভায় উজ্জ্বল ভবিষ্যতের সংকল্প

দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক গৌরবময় সভার আয়োজন করা হয়েছে। ২৫ অক্টোবর রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। তিনি কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নের প্রতি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

সভা সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সাবেক সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের জেনারেল সেক্রেটারি এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল জাহীদ।

সভায় কোম্পানির ডিএমডি প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “আমি চাই ন্যাশনাল লাইফের সকল কর্মকর্তা ও কর্মী মাঠ পর্যায়ে সর্বক্ষেত্রে আদর্শ, নৈতিকতা, সততা ও সুশাসন বজায় রাখুক। সমাজে কোম্পানির সম্মান বৃদ্ধি পেলে সকলের সম্মানও বৃদ্ধি পাবে।”

সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন সকলের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানটি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাফল্য উদযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনার দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে মনে করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com