সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
দেশের নন-লাইফ বীমার এজেন্ট কমিশন বাতিল, শিগগিরই প্রজ্ঞাপন

দেশের নন-লাইফ বীমার এজেন্ট কমিশন বাতিল, শিগগিরই প্রজ্ঞাপন

দেশের নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা ও প্রক্রিয়া নির্ধারণ করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে বৈঠকে বিআইএ’র সভাপতি সাঈদ আহমেদ, নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা, আইডিআরএ’র সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইডিআরএ বলছে, নন-লাইফ বীমা বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, ব্যবসায়িক অনিয়ম হ্রাস এবং খাতটিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বৈঠকে অংশ নেয়া মুখ্য নির্বাহী কর্মকর্তারা এজেন্ট কমিশন ছাড়া ব্যবসা পরিচালনার প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য, বর্তমানে দেশের বীমা খাতে ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা ও পুনর্বীমা কোম্পানি রয়েছে একটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com