সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে

বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংককে পরিশোধিত মূলধন হিসেবে ৩৫ হাজার কোটি টাকা দেওয়ার সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসাবে এ টাকা দেওয়া হলো।

অর্মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রদানকৃত অর্থের ভিত্তিতে হিসাব মহা-নিয়ন্ত্রক (সিজিএ) বাংলাদেশ ব্যাংক বরাবর ডেবিট অথরিটি জারি করবে এবং বাংলাদেশ ব্যাংক সরকারি হিসাব ডেবিট করে এ অর্থ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ এর অনুকূলে পরিশোধ করবে।এ জন্য প্রদানকৃত অর্থ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ এর অনুকূলে ইক্যুইটি হিসেবে গণ্য হবে এবং ওই ইক্যুইটির বিপরীতে বাাংলাদেশ সরকারের (অর্থ বিভাগ) অনুকূলে প্রয়োজনীয় সংখ্যক সাধারণ শেয়ার ইস্যু করতে হবে; এবং এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে।

এ বিষয়ে অর্থ বিভাগ সূত্র জানায়,  আপাতত ২০ হাজার কোটি টাকার বিপরীতে আমাদের অনুকূলে (অর্থ বিভাগে) শেয়ার ইস্যু করবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। ভবিষ্যতে এ শেয়ার দেশি বা বিদেশি উদ্যোক্তাদের কাছে বিক্রি করে টাকা তুলে নেওয়া হবে।

গত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক লুটপাটের ফলে ব্যাংকগুলো বিপর্যস্ত হয়। ২০২৪ সালে আগস্টে রাজনৈতিক পট পরিবতর্নের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয়। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। তারই অংশ হিসেবে একীভূত হয় এবং পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয় ৩৫ হাজার কোটি টাকা। যা সরকার সরবারহ করবে। সে টাকা সরকার চলতি বছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দিলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com