মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
গুলিস্তানে হকার উচ্ছেদে গুলি: দুইজনের বিরুদ্ধে চার্জশিট

গুলিস্তানে হকার উচ্ছেদে গুলি: দুইজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় গুলি ছোড়ার ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

 

ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে রবিবার এ চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন।

 

ওই দুই নেতা হলেন- ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান।

 

২০১৬ সালের ২৭ অক্টোবর রাজধানীর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের এই দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

 

ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com