ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৫-২৬ অর্থবছরে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কাওছার আলীসহ অনেকই। এসময় উপকরণ হিসেবে উপজেলার প্রান্তিক ৪০০ কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে উফশী ধানের বীজ,১০ কেজি ডিওপি,১০ কেজি এমওপি সার এবং ৩২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ২ কেজি পরিমাণে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৫-২৬ অর্থবছরে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কাওছার আলীসহ অনেকই। এসময় উপকরণ হিসেবে উপজেলার প্রান্তিক ৪০০ কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে উফশী ধানের বীজ,১০ কেজি ডিওপি,১০ কেজি এমওপি সার এবং ৩২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ২ কেজি পরিমাণে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত