শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
প্রাইম ইসলামী লাইফের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মহাখালীর এস.কে.এস টাওয়ারের সেনা গৌরব বুধবার (২৪ ডিসেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান কোম্পানির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ আধুনিক সেবা প্রদান ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বর্তমান সময়ের প্রতিকুল পরিস্থিতিতে সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী ও সকল স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ার হোল্ডারগণ অংশ গ্রহন করেন। আরো উপস্থিত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সদস্যবৃন্দ। এছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম ও অ্যাডভাইজার টু দি বোর্ড এ.টি.এম হামিদুল হক চৌধুরী এবং চীফ কনসালন্টে টু দি বোর্ড রহিম উদ-দৌলা চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com