শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
১৭ বছর পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান

১৭ বছর পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তার আগমনকে ঘিরে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকা সাজানো হয় বর্ণিল সাজে।

নয়াপল্টনে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হন। তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

এর আগে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তারেক রহমান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com