সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলায় জোরালো মাদকবিরোধী অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সন্ধ্যায় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৌরসভা এলাকা, বাসস্ট্যান্ড এবং কাচিকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। আদালত সূত্রে জানা যায়,
কবির (পিতা: জালালুদ্দীন, গ্রাম: সল্লাবাইদ, পৌরসভা) গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
মুকুল (পিতা: আব্দুর রহমান, গ্রাম: চন্দনবাড়ী চরপাড়া, পৌরসভা) একই অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা,
এবং বকুল (পিতা: তারা মিয়া, গ্রাম: উত্তর কাচিকাটা) ইয়াবা সেবনের দায়ে ৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com