ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক; ​রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও কার্তুজসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গত ১০ থেকে ১২ মার্চের মধ্যে পরিচালিত এসব অভিযানে প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়। ​র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গত ১১ মার্চ বিকেলে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় দুটি পৃথক অভিযান চালায়। ​প্রথম অভিযান সারুলিয়ার সুকুশী পাথরঘাট এলাকায় একটি ৪ তলা ভবনে অভিযান চালিয়ে মোঃ ফাহিম হোসেন (২৯) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৮৬৫ পিস ইয়াবা এবং ২৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। ​দ্বিতীয় অভিযানে ডেমরার জোকা সান্দিরা বালুরঘাট এলাকায় সন্দেহভাজন হিসেবে মোঃ হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬) কে আটক করা হয়। তল্লাশিকালে তার কোমর থেকে একটি লোহার তৈরি দেশীয় একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) এবং পকেট থেকে ০২টি ১২ বোরের কার্তুজ উদ্ধার করা হয়। ​ ​যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও দুইজনকে আইনের আওতায় আনা হয়েছে। ​গত ১০ মার্চ রাত ২২:০০ ঘটিকায় যাত্রাবাড়ীর পাড়াডগাইর এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের বাসিন্দা দুস মোহাম্মদ (৪৮) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রায় ৩ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের ১২৯৫ পিস ইয়াবা, দুটি মোবাইল এবং নগদ ৩৯০০ টাকা উদ্ধার করা হয়। জানা যায়, সে কক্সবাজার সীমান্ত থেকে মাদক এনে ঢাকায় সরবরাহ করত। যাত্রাবাড়ীর দোলাইপাড় ঢাকা-মাওয়া হাইওয়ে এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ মামুন মিয়া (২১) কে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। ​র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ​জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র বা মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে, যা একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত