ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের প্রটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। তবে একজন উপদেষ্টা ও ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর ক্ষেত্রে এ সুবিধা আগের মতোই বহাল রাখা হয়েছে।

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা বহর সীমিত করার সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে গাড়িবহরে যানবাহনের সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি সড়কে চলাচলের সময় অতিরিক্ত ট্রাফিক সুবিধাও গ্রহণ করেন না তিনি।

ফলে প্রধানমন্ত্রীর গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করে এবং ট্রাফিক পুলিশের সংকেত পাওয়ার পর আবার চলাচল শুরু করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ১৮ জন মন্ত্রীর প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে প্রচলিত সরকারি বিধি অনুযায়ী, তাদের গানম্যান, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সরকারি সফরের সময় বিশেষ পুলিশি নিরাপত্তা আগের মতোই বহাল থাকবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রীয় ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের প্রটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। তবে একজন উপদেষ্টা ও ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর ক্ষেত্রে এ সুবিধা আগের মতোই বহাল রাখা হয়েছে।

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা বহর সীমিত করার সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে গাড়িবহরে যানবাহনের সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি সড়কে চলাচলের সময় অতিরিক্ত ট্রাফিক সুবিধাও গ্রহণ করেন না তিনি।

ফলে প্রধানমন্ত্রীর গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করে এবং ট্রাফিক পুলিশের সংকেত পাওয়ার পর আবার চলাচল শুরু করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ১৮ জন মন্ত্রীর প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে প্রচলিত সরকারি বিধি অনুযায়ী, তাদের গানম্যান, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সরকারি সফরের সময় বিশেষ পুলিশি নিরাপত্তা আগের মতোই বহাল থাকবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত