বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রাজীব ও হৃদয়ের হাতের পর রোজির পা বিচ্ছিন্ন

রাজীব ও হৃদয়ের হাতের পর রোজির পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে মারা যাওয়া রাজীবের শোক কাটতে না কাটতেই এবার ঢাকায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে পা বিচ্ছিন্ন হলো রোজি নামের এক তরুণীর। গত ১৭ এপ্রিল গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় বিচ্ছিন্ন হয় হৃদয়ের হাত।

রাজীবের মৃত্যুর এক সপ্তাহ না পেরুতেই এবার পা বিচ্ছিন্ন হলো এক নারীর। বিআরটিসির একটি দোতলা বাসের চাকার নিচে পিষ্ট হলো গৃহকর্মী রোজির (২০) পা। হাত উঁচু করে থামতে বলেও রেহাই পাননি তিনি।
শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রোজি এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আটক করা হয়েছে বাসটির চালককে।
উদ্ধারকারী পথচারী কাউসার আহমেদ গণমাধ্যমকে জানান, বনানী চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচ থেকে ২০ হাত দূরে রাস্তা পারাপারের সময় হঠাৎ ওই নারী রাস্তায় পড়ে যান। এসয় মহাখালী থেকে উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাস তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পায়ের নিচের অংশ।
তিনি আরো জানান, রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাত উঁচু করে তার দিকে ধেয়ে আসা বিআরটিসির বাসটিকে থামার জন্য হাত উঁচু করে ইশারা করেন রোজি নিজেই। তবু গতি রোধ না করে বাসটি তাকে চাপা দেয়। ঘটনা পর নিজেই জানান তার নাম রোজি। বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন।
বনানী থানার ডিউটি অফিসার (এসআই) শামছুল হক গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় মেয়েটি ডান পায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। বিআরটিসি বাস ও তার চালকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com