শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণে ফাঁসির আইন

ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণে ফাঁসির আইন

ভিশন বাংলা ডেস্ক১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণে জড়িতদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করছে ভারত সরকার। এ বিষয়ে এক অধ্যাদেশ (জরুরি নির্বাহী আদেশ) জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো শনিবার এ খবর জানিয়েছে। শনিবার, ২১ এপ্রিল দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজার পক্ষে এই যুগান্তকারী সিদ্ধান্তটি নেওয়া হয়।

খবরে বলা হয়, সরকারের এই উদ্যোগকে শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা বা হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। পাঁচ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১০ জানুয়ারি কাশ্মীরের কাঠুয়া শহরের রাসানা এলাকায় আট বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভের মুখে গত সপ্তাহে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেনেকা গান্ধী এ সংক্রান্ত আইনে পরিবর্তনের কথা বলেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।

এ ধরনের সুপারিশ এটিই প্রথম নয়। এর আগেও অনেকবার এ ধরনের পরিবর্তন আনতে সুপারিশ করা হয়েছে।

এর আগে দিল্লিতে ২৩ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের পর ধর্ষণের আইন পুনর্বিবেচনার (কঠোরতর করার) জন্য বিশেষজ্ঞরা জোর দাবি তুলেছিলেন। সে সময় তারা বলেছিলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলেও এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। এই দণ্ডাদেশ এ ধরনের ঘটনা কমাতে খুব একটা প্রভাব ফেলছে না।

মোদি সরকার গত জানুয়ারিতে ধর্ষণের আইন পুনর্বিবেচনার জন্য পেশ উত্থাপন করে। সে সময় কেন্দ্রের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে বলেছিলেন, ‘মৃত্যুদণ্ডাদেশই শেষ কথা নয়’।

কাশ্মীরের কাঠুয়া ও উত্তর প্রদেশে ধর্ষণের ঘটনার পরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। কিন্তু  উভয় ঘটনাতেই বিজেপির নেতারা ধর্ষকদের বাঁচাতে চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মেনেকা গান্ধী যৌন নির্যাতনের ঘটনায় পুলিশের সহযোগিতা, বিশেষ টিম গঠন করে দোষীদের শাস্তির মাধ্যমে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে বলেছেন।

ধর্ষণের ঘটনায় ভারতের বর্তমান আইনে সর্বনিম্ন সাজা রয়েছে সাত বছর। এ আইনে দোষীদের সর্বোচ্চ সাজা রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com