মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
গাজীপুরে বিল্লাল হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরে বিল্লাল হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদকগাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

 আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেন বিলুকে হত্যা করেন আসামিরা। তখন তার বয়স ছিল ৪৫ বছর। এ ঘটনায় তার স্ত্রী কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দিলে বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com