সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২৬ জুন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২৬ জুন

স্টাফ রিপোর্টার: আদালতের নির্দেশে স্থগিত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ সিটিতে ১৮ জুন থেকে প্রচারণা চলাতে পারবেন প্রার্থীরা। তবে সেখানকার জন্য নতুন করে কোনো তফসিল ঘোষণা করা হয়নি। আগের প্রার্থীরাই ভোটে অংশ নিতে পারবেন।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক সচিবসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু এর মধ্যেই ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন আদালত।

বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে ভোট করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com