শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসলামপুরে সৎ মায়ের হাতে শিশু খুন

ইসলামপুরে সৎ মায়ের হাতে শিশু খুন

জামালপুরের ইসলামপুরে সৎ মায়ের হাতে নির্মমভাবে লিখন নামের এক শিশু খুন হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ শিশুটির লাশ উদ্ধারপূর্বক সৎ মা ঝর্ণাকে আটক করে।

জানা যায়, ইসলামপুর পাথর্শী ইউনিয়নের রৌহার কান্দা গ্রামে ছয় বছর বয়সের ছেলে লিখনকে নিজ বাড়িতে দাদী ও সৎ মায়ের কাছে রেখে ঢাকায় চাকরি করে মিলন। শিশু লিখন ইসলামপুর পৌর শহরের পলবান্ধা একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়তো।

লিখনের দাদী হেলেনা জানান, সোমবার রাতে তিনি লিখনকে ঘুম পাড়িয়ে নামাজ পড়তে যান। সে সুযোগে ঘুমের ঘরে লিখনকে হয়তো কেউ শ্বাসরোধ করে মেরে বাড়ির পেছনে পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিবেশীরা পুকুরে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে খুঁজতে গিয়ে লিখনের লাশ পায়।

নিহত শিশুর দাদী হেলেনা জানান, এ সময় লিখনের সৎ মা ঝর্ণা টিউবওয়েলে হাতমুখ ধুচ্ছিল।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কিভাবে মারা গেছে রিপোর্ট হাতে পেলেই জানা যাবে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা ঝর্ণাকে আটক করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com