মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমের ফোন

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমের ফোন

আজ সন্ধ্যায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়  শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি।

জানা গেছে, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়। টেলিফোনে  বিনালি ইলদ্রিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এসময় তিনি এই সম্মেলনে যোগ দেয়ার জন্য তিনি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি সামিট নিয়ে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলের শক্তি প্রয়োগকে নিন্দা করে বলেন, এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com