সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
‘সব মামলায় জামিন ব্যতীত খালেদা মুক্ত হতে পারবেন না’

‘সব মামলায় জামিন ব্যতীত খালেদা মুক্ত হতে পারবেন না’

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কেবলমাত্র জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তাকে সেগুলো থেকেও জামিন নিতে হবে। সব মামলায় জামিন নেওয়া ছাড়া খালেদা জিয়া কখনোই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

আজ শুক্রবার সকালে মাদারীপুরে অসহায় ও দুস্থদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অপরাধ অনেক। তিনি এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন।

ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ আরো অনেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com