মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
নাজিমের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নাজিমের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ভিশন বাংলা নিউজ:  দুই বাসের রেষারেষিতে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুর্ঘটনায় মারা যাওয়া ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নাজিম উদ্দিনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচাপরপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

আগামী ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, সড়ক ও যোগাযোগ সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও এ এমডি, পুলিশের আইজি, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রবিবেদন আমলে নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আদালতে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন অ্যাডভোকেট ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ।

পরে গোলাম মোস্তফা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর খবর বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে ওই ঘটনায় বিবেকের তাড়নায় এবং ন্যায়ের স্বার্থে প্রতিবেদনগুলো আদালতের নজরে আনি।’

গত বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টায় দিকে সায়েদাবাদ জনপদ মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারে শ্রাবণ সুপার ও মঞ্জিল নামে দুই পরিবহনের একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় মো. নাজিম উদ্দিনেকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেলল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নাজিম উদ্দিনের ভায়রা আবদুল আলিম বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। মামলায় দুজনকে আটক করা হলেও মূলহোতা মঞ্জিল বাসের ঘাতক চালক পলাতক রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com