শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
রাজধানীর ভাটারা থানার তিন পুলিশের বিরুদ্ধে মামলা

রাজধানীর ভাটারা থানার তিন পুলিশের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারা থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন মাকসুদা বেগম নামে এক চা দোকানি।
মঙ্গলবার (৫ জুন) ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা ও আদেশের জন্য রাখেন।
মামলার আসামিরা হলেন— রাজধানীর ভাটারা থানার উপ-পরিদর্শক হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), একই থানার অজ্ঞাতনামা এক কনস্টেবল ও একজন আনসার সদস্য।
আদালতের বেঞ্চ সহকারী আজমত হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বারিধারার ‘জে’ ব্লকের ২০ নম্বর রোডে মাকসুদা বেগমের চা ও পান-সিগারেটের দোকান রয়েছে। ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদী তা দিতে অস্বীকার করলে আসামিরা তার দোকানে ভাঙচুর করে। তারা দোকানে থাকা আনুমানিক ছয় হাজার টাকার মালামালের ক্ষতি করে।
মামলার সাক্ষী বাবুল ইসলাম রাজু ফটোসাংবাদিক পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা জানায়, ‘চাঁদার ১০ হাজার টাকা না দিলে, যারা বাদীর পক্ষ নেবেন, সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com