রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’
ক্যান্সার প্রতিরোধ করবে দাগি কলা

ক্যান্সার প্রতিরোধ করবে দাগি কলা

স্বাস্থ্য ডেস্ক: কলা খাওয়া তো ভাল, কিন্তু কেমন কলা কিনবেন বলুন তো? আপনার উত্তর নিশ্চয় দাগহীন, টাটকা কলা। তা হলে আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে নিন। এবার থেকে বাজারে গিয়ে বেছে বেছে দাগযুক্ত কলা কিনুন।
কারণ বিশেষজ্ঞদের মতে, দাগি কলাই নাকি বেশি উপকারী। এগুলো ক্যান্সার রোধ করতে বিশেষভাবে সাহায্য করে। কলা যত দাগি হবে তার নাকি ততই পুষ্টিগুণ। কিছু কিছু কলার খোসায় আঁচিলের মতো কালো কালো গোটা ও দাগ সৃষ্টি হয়। ‘দাগি’ বলতে এই কলা বুঝানো হচ্ছে। ‘চেহারা’ সুন্দর না হওয়ায় এই কলাগুলো সাধারণত আমরা এড়িয়ে চলি।
লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই তথ্য জানিয়েছিলেন একদল বিজ্ঞানী। তারা জানান, কলার খোসার উপরে যে বাদামি গোটা ও ছোপ থাকে তা আসলে টিএনএফ (টিউমার নেক্রোসিস ফ্যাক্টর)। টিএনএফ অ্যান্টি ক্যানসার উপাদান, যা দেহে কোনও অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার রোধ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে। এবার নিশ্চয় দাগি কলা দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com