বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
দেশে বেকার লোকের সংখ্যা ২৭ লাখ

দেশে বেকার লোকের সংখ্যা ২৭ লাখ

ডেস্ক নিউজ: লেবার ফোর্স সার্ভে ২০১০-১৭ অনুযায়ী দেশে কর্মে নিয়োজিত লোকের সংখ্যা ৬ কোটি ৮০ লাখ এবং বেকারের সংখ্যা ২৭ লাখ। জনশক্তির বাইরে অবস্থান করছেন অর্থাৎ যারা কোনও অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত নন, তাদের সংখ্যা প্রায় ৪৬ লাখ।

আজ সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।তথ্যানুযায়ী, দেশে ১ থেকে ১৫ বছর পর্যন্ত জনগণের সংখ্যা ৩০ দশমিক ৮ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর পর্যন্ত সংখ্যা ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ ঊর্ধ্ব জনসংখ্যা রয়েছে ৪ দশমিক ৬ শতাংশ।

আর বাংলাদেশে প্রতিবন্ধী লোকের সংখ্যার হার দশমিক ৯০ শতাংশ এবং এর মধ্যে পুরুষ দশমিক ৯৮ শতাংশ ও নারী দশমিক ৮৩ শতাংশ।মন্ত্রী জানান, কর্মে অক্ষম সংখ্যা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো নির্ণয় করে না। সরকারি দলের অপর সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় (২০১৭-১৮) এক হাজার ৭৫২ মার্কিন ডলার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com