ঢাকা    শুক্রবার, ১২ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

'দেশের সাংবিধানিক ধারাকে আমরা জলাঞ্জলি দিতে পারি না'

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা আওয়ামী লীগের দোষ নয়। তারা নিজেরা সবকিছু উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। বিএনপি নির্বাচন থেকে সরে গেলে দেশের সাংবিধানিক ধারাকে আমরা জলাঞ্জলি দিতে পারি না। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকার এখানে ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা (বিএনপি) মনে করছে, আমরা জানি না। সব খবরই আমার জানা আছে। তবে এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে। জনগণ আমাদের সাথে আছে। তিনি আরো বলেন, বিএনপির দেশের জনগণের প্রতি আস্থা নেই। তাই তারা বিদেশিদের কাছে বার বার ধরনা দিচ্ছে । তাদের কাছে অভিযোগ করে দেশকে খাটো করছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বলেন, সিএমএইচ হচ্ছে দেশের সবচেয়ে ভাল হাসপাতাল। নির্বাচনে খালেদা জিয়া সেনাবাহিনী চান, কিন্তু মিলিটারি হাসপাতালে চিকিৎসা নেবেন না- এটা কেমন কথা? সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধাররণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ১২ জুন ২০২৬

'দেশের সাংবিধানিক ধারাকে আমরা জলাঞ্জলি দিতে পারি না'

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত