শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ভয়ঙ্কর রূপ নিয়েছে আগুং আগ্নেয়গিরি

ভয়ঙ্কর রূপ নিয়েছে আগুং আগ্নেয়গিরি

ডেস্ক নিউজ : ভয়ঙ্কর রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার মাউন্ট আগুং আগ্নেয়গিরি। তারই জের ধরে দেশটির পর্যটকধন্য দ্বীপ বালির আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বালি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বলে জানানো হয়েছে।

জানা গেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে বৃহস্পতিবার ৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ হাজার যাত্রী। এছাড়া এখন পর্যন্ত মোট ৪৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, বালি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিদিন ৮০০ ফ্লাইট উঠা-নামা করে।

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে শুরু হওয়া অগ্ন্যুৎপাতের পর প্রায় আড়াই কিলোমিটার উচ্চতায় ছাইয়ের উপস্থিতি দেখতে প্ওয়া যায়। পাশাপাশি আগ্নেয়গিরিটির জ্বালামুখে লালচে শিখাও দেখা গেছে।

তারই জের ধরে এয়ারলাইন্সগুলোকে মাউন্ট আগুং ও এর আশপাশের এলাকা এড়িয়ে ফ্লাইট পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি অগ্ন্যুৎপাতের ছাই এয়ারক্রাফটের ইঞ্জিন, জ্বালানি ও কুলিং সিস্টেমের ক্ষতিসাধণ করতে পারে বলেও উড্ডয়নের ক্ষেত্রে বিমানচালকদেরও সতর্ক করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com