শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দিল্লিতে একই পরিবারের ১১ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দিল্লিতে একই পরিবারের ১১ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে রবিবার (১ জুলাই) সকালে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে।
প্রাথমিক খবরে জানা গেছে, ১১ জনের মধ্যে ১০ জনেরই মৃতদেহ রেলিংয়ে ঝুলছিল। এ সময় মৃতদেহগুলোর মুখ ও চোখ বাঁধা ছিল। আরেক জনের মৃতদেহ ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও চার পুরুষ। খবর- হিন্দুস্তান টাইমসের।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহগুলো গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত ‍শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিরা আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সূত্রগুলো জানাচ্ছে, ১০ জনের চোখ বাঁধা ছিল এবং তাদের মৃতদেহগুলো একটি রেলিংয়ের সঙ্গে ঝুলছিল। তবে একটি মৃতদেহ ফ্লোরে পড়েছিল। তারা বলছে, এই পরিবারের একটি মুদি দোকান রয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী এবং দুই কিশোর ছেলে, বয়োবৃদ্ধা মা ও চার বোন রয়েছে। বয়োবৃদ্ধা নারীটির দেহ ফ্লোরে পাওয়া গেছে। পুলিশের সন্দেহ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com