সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ ১৯ জুলাই

এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ ১৯ জুলাই

স্টাফ রিপোর্টার: চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১৩ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটবে আগামী ১৯ জুলাই।

সেদিন এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অফরাজুর রহমান জানিয়েছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য ১৯ জুলাই সময় দিয়ে মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছে।

রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরনের মন্ত্রী। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

সারাদেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com